• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

সংসদের দর্শক গ্যালারিতে ইউনূস, জুবাইদা ও জাইমা রহমান

সংসদের দর্শক গ্যালারিতে ইউনূস, জুবাইদা ও জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালে দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে গ্যালারিতে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান–এর পরিবারের সদস্যরাও।

বৃহস্পতিবার (১২ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা যায়, গ্যালারিতে অধ্যাপক ইউনূসের পাশে বসেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং তাদের মেয়ে জাইমা রহমান

তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো–এর স্ত্রী সৈয়দা শামিলা রহমান

অধিবেশন চলাকালে তারা দর্শক গ্যালারিতে বসে সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এর আগে সকাল ১১টা ৫ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

১২ মার্চ ২০২৬, ০৫:৪৯পিএম, ঢাকা-বাংলাদেশ।