• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

রমজান মাসে আল্লাহকে রাজিখুশি করার সাধনা

রমজান মাসে আল্লাহকে রাজিখুশি করার সাধনা

নিজস্ব প্রতিবেদক

রমজান মাস দ্রুত শেষের দিকে এগিয়ে যাচ্ছে। রহমত ও মাগফিরাতের মাসে আমরা কী অর্জন করতে পেরেছি, সে হিসাব নেওয়ার এখনই সময়। এই মাসে একটি ফরজ ইবাদতের সওয়াব বহু গুণ বাড়িয়ে দেওয়া হয় এবং একটি নফল ইবাদতও ফরজের সমান সওয়াব পায়। তাই রমজান আমাদের জন্য আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ।

হাদিসে বর্ণিত আছে, তিন শ্রেণির মানুষের জন্য ধ্বংসের কথা বলা হয়েছে—যে ব্যক্তি বৃদ্ধ মা–বাবাকে পেয়েও জান্নাত অর্জন করতে পারে না, যে রাসুলুল্লাহর নাম শুনেও দরুদ পাঠ করে না এবং যে রমজান মাস পেয়েও নিজের গোনাহ মাফ করাতে পারে না।

মানুষ দুনিয়ার ক্ষতিতে অনেক কষ্ট পায়, কিন্তু রমজানের মতো মহামূল্যবান সময় হারানো আখেরাতের সবচেয়ে বড় ক্ষতি। তাই রমজানের শেষ দিনগুলোতে বেশি বেশি ইবাদত, তওবা ও ভালো কাজে মনোযোগ দেওয়া প্রয়োজন। আল্লাহ আমাদের সবাইকে তাঁর সন্তুষ্টি অর্জনের তাওফিক দান করুন।

১১ মার্চ ২০২৬, ০৪:৫৫পিএম, ঢাকা-বাংলাদেশ।