• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ঈদে টানা ৭ দিন ব্যাংক বন্ধ, কিছু শাখা ১৮ ও ১৯ মার্চ খোলা

ঈদে টানা ৭ দিন ব্যাংক বন্ধ, কিছু শাখা ১৮ ও ১৯ মার্চ খোলা

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। এতে বলা হয়, ১৮ মার্চ নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করায় ওই দিন তফসিলি ব্যাংকও বন্ধ থাকবে। ফলে ঈদের ছুটিসহ মোট সাত দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

তবে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর রপ্তানি বিল বিক্রি এবং শ্রমিকদের বেতন, বোনাস ও ভাতা পরিশোধের সুবিধার্থে ১৮ ও ১৯ মার্চ পোশাকশিল্প এলাকার কিছু ব্যাংক শাখা খোলা রাখতে হবে।

ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্প এলাকায় অবস্থিত এসব শাখা সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। এ সময় লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

এ ছাড়া বন্দর ও কাস্টমস এলাকায় অবস্থিত ব্যাংক শাখা সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চালু থাকবে।

১০ মার্চ ২০২৬, ০৪:৩৫পিএম, ঢাকা-বাংলাদেশ।