পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান বিরোধীদলীয় নেতা
বিষয়টি নিশ্চিত করেছেন Ministry of Foreign Affairs Bangladesh-এর নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক কর্মকর্তা। তারা জানান, গত ২২ ফেব্রুয়ারি বিরোধীদলীয় নেতার দপ্তর থেকে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে কূটনৈতিক কর্মকাণ্ডে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাঁকে মন্ত্রণালয়ে পদায়ন করা হলে বিরোধী দলের পররাষ্ট্রনীতি সরকারের কাছে উপস্থাপন ও আন্তর্জাতিক সম্পর্কে ভারসাম্য রক্ষায় সহায়ক হবে বলে উল্লেখ করা হয়।
তবে সাবেক কূটনীতিকদের মতে, বাংলাদেশের সরকারি কাঠামোয় বিরোধী দলের কাউকে এভাবে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে পদায়নের নজির নেই এবং এতে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হতে পারে।
এদিকে পরে অধ্যাপক মাহমুদুল হাসানকে বাদ দিয়ে Mir Ahmad Bin Kashem-কে বিরোধীদলীয় নেতার নতুন পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।