একটু ধৈর্য ধরেন, সবাই ফ্যামিলি কার্ড পাবেন: মির্জা ফখরুল
মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের রহিমানপুর ইউনিয়নের ঈদগা মাদ্রাসা মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি পরিবারের প্রধান নারী সদস্য এই ফ্যামিলি কার্ড পাবেন। তিনি জানান, প্রধানমন্ত্রী Tarique Rahman-এর উদ্যোগে নেওয়া এই কর্মসূচির আওতায় ধাপে ধাপে সব পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে।
তিনি আরও বলেন, সরকার গঠনের ২২ দিনের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এই কর্মসূচি চালু করা হয়েছে এবং এর জন্য কাউকে কোনো টাকা দিতে হয়নি।
এ সময় কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, খাল খনন কার্যক্রম এবং ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও বিমানবন্দর নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।