• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

প্রতিটি অসচ্ছল পরিবারে সচ্ছলতা আনা আমাদের দায়িত্ব: প্রধানমন্ত্রী

প্রতিটি অসচ্ছল পরিবারে সচ্ছলতা আনা আমাদের দায়িত্ব: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে কড়াইল বস্তিসংলগ্ন এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের কাছে দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং ধাপে ধাপে জনগণের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়া হবে।

তিনি জানান, শুরুতে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও তালিকা চূড়ান্ত করতে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।

প্রাথমিক পর্যায়ে তথ্য যাচাই শেষে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, কূটনীতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

১০ মার্চ ২০২৬, ০৪:৩১পিএম, ঢাকা-বাংলাদেশ।