• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

মোটরসাইকেলে সর্বোচ্চ ৫ লিটার তেল নেওয়া যাবে: বিপিসি

মোটরসাইকেলে সর্বোচ্চ ৫ লিটার তেল নেওয়া যাবে: বিপিসি

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নেওয়ার সময় মোটরসাইকেল রাইড শেয়ার চালকদের তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ করে ক্রয় রশিদ দিতে হবে। প্রতিবার তেল নেওয়ার সময় আগের ক্রয়ের মূল রশিদও জমা দিতে হবে।

এ ছাড়া মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ও চালকের তথ্য রাইড শেয়ারিং অ্যাপের সঙ্গে যাচাই করে তেল সরবরাহ করতে হবে।

বিপিসি জানিয়েছে, দেশে সরকার নির্ধারিত মূল্যের বাইরে জ্বালানি তেল বিক্রি করা আইনত অপরাধ। বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানানো হয়েছে। নিয়মিত আমদানির মাধ্যমে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

১০ মার্চ ২০২৬, ০৪:৩১পিএম, ঢাকা-বাংলাদেশ।