• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে ৬ সদস্যের কেন্দ্রীয় কমিটি

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে ৬ সদস্যের কেন্দ্রীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক

রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখার অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা পর্যালোচনা ও প্রত্যাহারের জন্য এই কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটি সংশ্লিষ্ট মামলাগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দেবে এবং সেই অনুযায়ী মামলা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক কারণে দায়ের হওয়া হয়রানিমূলক মামলাগুলোর নিষ্পত্তি দ্রুত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

০৯ মার্চ ২০২৬, ০৪:৫১পিএম, ঢাকা-বাংলাদেশ।