হাদি হত্যা: শুটার নয়, পুরো চক্রের বিচার চায় পরিবার
সোমবার ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহতের বোন মাসুমা হাদি বলেন, গত ১২ ডিসেম্বর প্রকাশ্যে হাদিকে লক্ষ্য করে গুলি চালায় শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকায় চিকিৎসা দেওয়া হয় এবং পরে সিঙ্গাপুরে নেওয়া হলে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি অভিযোগ করেন, ঘটনার ৮৭ দিন পার হলেও তদন্তকারী সংস্থা এখনো আদালতে গ্রহণযোগ্য চার্জশিট দিতে পারেনি। এতে পরিবারে উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে।
পরিবারের দাবি, ভারতে গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের দ্রুত দেশে ফিরিয়ে এনে হত্যাকাণ্ডের নির্দেশদাতা, অর্থদাতা ও সহযোগীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়।