• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

মিরপুরে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

মিরপুরে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

সোমবার দুপুরে মিরপুর-২ এলাকায় স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত ১১ তলা এলএ প্লাজার তৃতীয় তলায় এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায় এবং ছয় মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

প্রথমে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও পরিস্থিতি বিবেচনায় পরে আরও দুটি ইউনিট পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তৃতীয় তলায় হঠাৎ ধোঁয়া দেখা দিলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ভবনের ভেতরে থাকা কয়েকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে আটকে পড়া চারজনকে নিরাপদে উদ্ধার করেন।

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

০৯ মার্চ ২০২৬, ০৪:৪৭পিএম, ঢাকা-বাংলাদেশ।