• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: রাষ্ট্রপতি

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি জানান, আগামী ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু হবে, যা পিছিয়ে পড়া পরিবারের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি বলেন, দেশের জিডিপিতে নারীর অবদান প্রায় ১৬ শতাংশ। গৃহস্থালির কাজ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, শিল্প-সাহিত্য এবং নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে নারীর ভূমিকা গুরুত্বপূর্ণ।

রাষ্ট্রপতি আরও বলেন, নারীর উন্নয়নের সুফল পেতে হলে ঘরে-বাইরে তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। নারী নির্যাতন, সাইবার বুলিং ও বাল্যবিবাহের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে।

০৮ মার্চ ২০২৬, ০৫:৫৬পিএম, ঢাকা-বাংলাদেশ।