মির্জা আব্বাসকে নিয়ে বক্তব্য: নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, সমন জারি
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এ আদেশ দেন। এর আগে রমনা থানা বিএনপির সভাপতি মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নাসিরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী ও ঢাকার বারের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম জানান, মামলায় তিনটি ধারায় অভিযোগ আনা হলেও আদালত মানহানিসহ দুটি ধারা আমলে নিয়ে মামলা গ্রহণ করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে পরাজয়ের পর নাসিরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন মাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন, যা তার রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করেছে।