• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় সেবকদের মাসিক সম্মানী চালু

ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় সেবকদের মাসিক সম্মানী চালু

নিজস্ব প্রতিবেদক

ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত সেবাকর্মীদের জন্য মাসিক সম্মানী ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম ধাপে পাইলট প্রকল্পের আওতায় দেশের ৬ হাজার ৪৩৮টি মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জায় কর্মরতদের এ সুবিধা দেওয়া হবে।

রোববার সচিবালয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি জোরদারে সব ধর্মের উপাসনালয়ের সেবাকর্মীদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পাইলট প্রকল্পে মসজিদের ইমামকে মাসে ৫ হাজার, মুয়াজ্জিনকে ৩ হাজার এবং খাদেমকে ২ হাজার টাকা সম্মানী দেওয়া হবে। একইভাবে মন্দিরের পুরোহিত, বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও গির্জার যাজকদের জন্যও নির্ধারিত ভাতা দেওয়া হবে।

চলতি অর্থবছরে এ কর্মসূচিতে প্রায় ২৭ কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছে সরকার।

০৮ মার্চ ২০২৬, ০৫:৫৫পিএম, ঢাকা-বাংলাদেশ।