সুপ্রিম কোর্ট এলাকায় ব্যাগে মিলল ৬ সাউন্ড গ্রেনেড
রাজধানীর সুপ্রিম কোর্টের প্রধান ফটকের কাছে একটি ব্যাগ থেকে ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা প্রধান বিচারপতির প্রবেশপথের কাছে সন্দেহজনক ব্যাগ দেখতে পেয়ে শাহবাগ থানার পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা জোরদার করে। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হলে একটি বিশেষজ্ঞ দল সেখানে যায়।
দুপুরের দিকে গ্রেনেডগুলো উদ্ধার করে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর সেগুলো নিষ্ক্রিয় করা হয়। কে বা কারা গ্রেনেডগুলো সেখানে রেখেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত চলছে।