• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট

প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

উপসাগরীয় আরব দেশগুলোর কাছে ক্ষমা চেয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর ইচ্ছা ইরানের নেই। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলো ইরানের ভাইসম এবং তাদের ওপর হামলা চালানো তেহরানের উদ্দেশ্য নয়।

তিনি জানান, দেশ পরিচালনাকারী নেতৃত্ব কাউন্সিল সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছে—প্রতিবেশী দেশের ভূখণ্ড থেকে ইরানের ওপর হামলা না হলে তাদের লক্ষ্য করে কোনো আক্রমণ চালানো হবে না।

প্রেসিডেন্ট আরও বলেন, সংঘাতের পরিবর্তে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়া উচিত। তবে ভাষণের পরও উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে সতর্কতা জারি রয়েছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে।

০৭ মার্চ ২০২৬, ০৫:১৭পিএম, ঢাকা-বাংলাদেশ।