• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দি হওয়ার ২০তম বার্ষিকী আজ শনিবার (৭ মার্চ)। ২০০৭ সালের এই দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজধানীর মঈনুল রোডের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দিনটি উপলক্ষে ‘কারাবন্দি দিবস’ হিসেবে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। দলটির নেতাদের অভিযোগ, গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছিল।

প্রায় ১৮ মাস কারাবন্দি থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান এবং চিকিৎসার জন্য লন্ডনে যান। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে করা বিভিন্ন মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে বিএনপি।

দীর্ঘ সময় বিদেশে অবস্থান ও আইনি প্রক্রিয়ার পর বর্তমানে তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

০৭ মার্চ ২০২৬, ০৫:১৫পিএম, ঢাকা-বাংলাদেশ।