• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সমৃদ্ধি সহযোগিতা ও সম্পৃক্ততার মাধ্যমে অর্জিত হয়, বিচ্ছিন্নতার মাধ্যমে নয়। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে গুরুত্ব দেয়।

তিনি আরও জানান, সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, ব্যবসা সহজীকরণ এবং দায়িত্বশীল বিনিয়োগ আকর্ষণে কাজ করছে। একই সঙ্গে মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

০৭ মার্চ ২০২৬, ০৫:১৫পিএম, ঢাকা-বাংলাদেশ।