• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

সংসদের নেতিবাচক সংস্কৃতি বদলাতে চায় বিএনপি

সংসদের নেতিবাচক সংস্কৃতি বদলাতে চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক

সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে চায় বিএনপি। শনিবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

তিনি বলেন, এবারের সংসদকে জনকল্যাণমুখী ও সবার কাছে গ্রহণযোগ্য করে তুলতে নতুন সংসদ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে তারা সংসদীয় কার্যক্রম সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলীয় সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন বিভাগের নবনির্বাচিত সংসদ সদস্যরা অংশ নিচ্ছেন।

কর্মশালায় সংসদের কার্যপ্রণালি, আচরণবিধি, বিল প্রণয়ন, বাজেট বিশ্লেষণ এবং সংসদীয় কমিটির কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ এমপিরা দিকনির্দেশনা দিচ্ছেন।

০৭ মার্চ ২০২৬, ০৫:১৪পিএম, ঢাকা-বাংলাদেশ।