খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার
জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার–২০২৬ এর জন্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে মনোনীত করেছে সরকার। এ তালিকায় রয়েছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। স্বাধীনতা, গণতন্ত্র ও নারীশিক্ষায় অবদানের জন্য তাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মনোনীত অন্যদের মধ্যে রয়েছেন মেজর মোহাম্মদ আবদুল জলিল, অধ্যাপক জহুরুল করিম, আশরাফ সিদ্দিকী, হানিফ সংকেত, জোবেরা রহমান, ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি।
এ ছাড়া ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পিকেএসএফ, এসওএস চিলড্রেনস ভিলেজ বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্রসহ পাঁচ প্রতিষ্ঠানকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।