• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ

বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সচিবালয়ে নিজের কার্যালয়ে অর্ধেক লাইট ও এসি চালানোর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকেও অর্ধেক লাইট ও এসি ব্যবহার করা হয়। সচিবালয়ের এক নম্বর ভবনের ২০১ নম্বর কক্ষে এখন থেকে এ পদ্ধতি অনুসরণ করা হবে।

এ ছাড়া দিনের বেলায় কক্ষের জানালার পর্দা খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ বাসাবাড়িতেও একই উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এ বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

০৫ মার্চ ২০২৬, ০৫:৫১পিএম, ঢাকা-বাংলাদেশ।