• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

সাভারে এমপির অভিযানে দুই চাঁদাবাজ আটক

সাভারে এমপির অভিযানে দুই চাঁদাবাজ আটক

নিজস্ব প্রতিবেদক

সাভার ও আশুলিয়া এলাকায় চাঁদাবাজি এবং ভূমিদস্যুতার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই চাঁদাবাজকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা–১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু পুলিশের সহায়তায় আশুলিয়ার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

স্থানীয় সূত্র জানায়, এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কাঠগড়া এলাকার দূর্গাপুর ও আলতাফ নগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি নির্মাণাধীন বাড়ির মালিকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে রুবেল মন্ডল ও বাবুল হোসেনকে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হলে থানায় নেওয়া হয়।

এ সময় এমপি সালাউদ্দিন বাবু বলেন, চাঁদাবাজদের কোনো দল নেই; তারা যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

 
 

০৫ মার্চ ২০২৬, ০৫:৪৮পিএম, ঢাকা-বাংলাদেশ।