ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একজন ‘রাজসাক্ষী’ পাওয়া গেছে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্যে। বৃহস্পতিবার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডা. তাহের দাবি করেন, নির্বাচনে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের ব্যবহার করে একটি নির্দিষ্ট দলকে জেতানোর পরিকল্পনা করা হয়েছিল। তিনি বলেন, তখনকার সরকার বা সংশ্লিষ্টদের যোগসাজশে জামায়াতে ইসলামীর সম্ভাব্য বিজয় ঠেকানো হয়েছে।
তিনি সরকারের কাছে দাবি জানান, রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ করে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে কারা জড়িত ছিল তা জাতির সামনে স্পষ্ট করতে হবে।
প্রেস ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।