অফিস সময়ে অনুপস্থিত সরকারি চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
সরকারি হাসপাতালে দায়িত্ব পালনের সময় কর্মস্থলে অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, শরীয়তপুরের ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের এক চিকিৎসক হাজিরা খাতায় স্বাক্ষর করে বাইরে প্রাইভেট চেম্বারে রোগী দেখার অভিযোগে শাস্তির মুখে পড়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসক ডা. রাজেশ মজুমদারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি দায়িত্বে অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অফিস সময়ে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে লাইসেন্স স্থগিতসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, এ ক্ষেত্রে কোনো ধরনের দলীয় বা ব্যক্তিগত পরিচয় বিবেচনা করা হবে না। সরকারি স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।