• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

কৃষি ও শিল্প মন্ত্রণালয়ে নতুন উপদেষ্টা নিয়োগ

কৃষি ও শিল্প মন্ত্রণালয়ে নতুন উপদেষ্টা নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

কৃষি ও শিল্প খাতের কার্যক্রম জোরদার করতে সরকার দুটি মন্ত্রণালয়ে নতুন উপদেষ্টা নিয়োগ দিয়েছে। বুধবার দুপুরে পৃথক প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান–কে কৃষি মন্ত্রণালয়–এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্য প্রজ্ঞাপনে রুহুল কবির রিজভী আহমেদ–কে শিল্প মন্ত্রণালয়–এর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারি সূত্র জানায়, সংশ্লিষ্ট খাতে নীতিনির্ধারণ ও কার্যক্রমে গতি আনতেই এ নিয়োগ দেওয়া হয়েছে।

০৪ মার্চ ২০২৬, ০৫:২৪পিএম, ঢাকা-বাংলাদেশ।