• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা না হলে অপেক্ষা ২০২৮ পর্যন্ত

আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা না হলে অপেক্ষা ২০২৮ পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

আজ ৩ মার্চ আকাশে ঘটছে বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। NASA জানিয়েছে, পূর্ণিমার এই রাতে দেখা যাবে ‘ব্লাড ওয়ার্ম মুন’, অর্থাৎ লাল আভাযুক্ত পূর্ণ চাঁদ। আজ মিস করলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে অপেক্ষা করতে হবে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময় বিকাল ৫:০৪ থেকে ৬:০৩ পর্যন্ত পূর্ণগ্রাস পর্যায় থাকবে। গ্রহণ শুরু হবে প্রায় দেড় ঘণ্টা আগে এবং শেষ হবে রাত ৮:২৩ মিনিটে।

মার্চের পূর্ণিমাকে ঐতিহ্যগতভাবে ‘ওয়ার্ম মুন’ বলা হয়। পূর্ণ চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করলে চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়ে। তখন চাঁদ গাঢ় লাল বা তামাটে রঙ ধারণ করে, যাকে বলা হয় ‘ব্লাড মুন’।

খালি চোখেই নিরাপদে গ্রহণ দেখা যায়। দূরবীন বা টেলিস্কোপ থাকলে লাল আভার সূক্ষ্ম পরিবর্তন আরও স্পষ্ট বোঝা যাবে।

০৩ মার্চ ২০২৬, ০৪:০৪পিএম, ঢাকা-বাংলাদেশ।