• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

উপনির্বাচনের কারণে বগুড়া সফর স্থগিত প্রধানমন্ত্রীর

উপনির্বাচনের কারণে বগুড়া সফর স্থগিত প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনের কারণে ১০ মার্চের নির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে তাঁর অংশ নেওয়ার কথা ছিল।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, কর্মসূচির নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।

গত ২৭ ফেব্রুয়ারি সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছিলেন, বগুড়া সদর উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন। পরে বগুড়া-৬ আসনটি শূন্য করলে নির্বাচন কমিশন ৯ এপ্রিল উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে। বিএনপি এ আসনে রেজাউল করিম বাদশা–কে প্রার্থী করেছে।

০৩ মার্চ ২০২৬, ০৪:০৩পিএম, ঢাকা-বাংলাদেশ।