• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

দুদক চেয়ারম্যানসহ সব কমিশনারের পদত্যাগ

দুদক চেয়ারম্যানসহ সব কমিশনারের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশন–দুর্নীতি দমন কমিশন (দুদক)–এর চেয়ারম্যান ড. আবদুল মোমেনসহ সব কমিশনার পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৩ মার্চ) তারা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এসে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। দুপুর ২টা ৩৬ মিনিটে মন্ত্রিপরিষদ বিভাগের এক নম্বর ভবনে প্রবেশ করে প্রায় ১০ মিনিটের মধ্যেই তারা বের হয়ে যান।

অন্য দুই কমিশনার হলেন মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং হাফিজ আহ্সান ফরিদ (ব্রিগেডিয়ার জেনারেল, অব.)।

২০১৩ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় আবদুল মোমেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়, তখন তিনি যুগ্ম সচিব ছিলেন। পরে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তিনি চুক্তিভিত্তিক নিয়োগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হন এবং পরবর্তীতে সিনিয়র সচিবের পদমর্যাদা পান।

২০২৪ সালের ১০ ডিসেম্বর তাকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই দিনে সংস্থাটির দুই কমিশনারও নিয়োগ পান। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে দুর্নীতিবিরোধী অবস্থান নিয়ে তার কিছু বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়।

০৩ মার্চ ২০২৬, ০৪:০২পিএম, ঢাকা-বাংলাদেশ।