চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যে ইরানে ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলার পর সৃষ্ট যুদ্ধাবস্থার কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর–এর আরও সাতটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
এর ফলে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হলো বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল সকালে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বাতিল হওয়া ফ্লাইটসমূহ:
-
বিমান বাংলাদেশ এয়ারলাইনস–এর মধ্যপ্রাচ্য থেকে আসা একটি অ্যারাইভাল ফ্লাইট
-
ইউএস-বাংলা এয়ারলাইনস–এর মধ্যপ্রাচ্যগামী একটি ডিপার্চার ও একটি অ্যারাইভাল ফ্লাইট
-
এয়ার আরাবিয়া–এর মধ্যপ্রাচ্যগামী দুটি ডিপার্চার ও দুটি অ্যারাইভাল ফ্লাইট
সচল ফ্লাইট:
-
সালাম এয়ার–এর মাস্কাট থেকে আসা OV-401 ফ্লাইট সকাল ৮টা ৫ মিনিটে অবতরণ করে এবং OV-402 ফ্লাইটে যাত্রী নিয়ে সকাল সোয়া ৯টায় মাস্কাটের উদ্দেশে ছেড়ে যায়।
-
বিমান বাংলাদেশ এয়ারলাইনস–এর মদিনা থেকে আসা BG-138 ফ্লাইট সকাল পৌনে ৯টায় অবতরণ করে এবং সাড়ে ৯টায় ঢাকার উদ্দেশে যাত্রা করে।
বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত তথ্য জানতে সংশ্লিষ্ট এয়ারলাইনস বা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।