• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ

ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

মন্ত্রী বলেন, প্রাথমিক আশ্রয়কেন্দ্র হিসেবে খেলার মাঠ ও শিক্ষাপ্রতিষ্ঠান চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভূমিকম্পের সময় কীভাবে সচেতন থাকতে হবে—সে বিষয়ে জনসচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে বলেছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও জানান, একটি প্রাথমিক কর্মপরিকল্পনা প্রস্তুত করে আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে আবার বৈঠক করা হবে। ওই বৈঠকে সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়ন কৌশল চূড়ান্ত করা হতে পারে।

০১ মার্চ ২০২৬, ১০:০৪পিএম, ঢাকা-বাংলাদেশ।