• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

সরকারি ছুটির দিনেও অফিস করলেন প্রধানমন্ত্রী

সরকারি ছুটির দিনেও অফিস করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সরকারি ছুটির দিনে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়–এ অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল সোয়া ১০টার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে কার্যালয়ে পৌঁছান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এদিন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময়ে উপদেষ্টা মির্জা আব্বাস, ইসমাইল জবিহউল্লাহ, রাশেদ হুমায়ুন কবির, রাশেদ আল মাহমুদ তিতুমীর, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম শামসুল ইসলাম, জাহের উর রহমান এবং মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–এ জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতারে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতি শনিবারই ছুটির দিনে অফিস করছেন তিনি। গত শনিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে কর্মসূচি পালন করেন।

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৫পিএম, ঢাকা-বাংলাদেশ।