রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন–কে অপসারণ করে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে এ নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্য ‘জুলাই’ মাসকে অসম্মান করেছে, যা তাঁর সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থী। ফলে তিনি শপথ ভঙ্গ করেছেন বলে দাবি করা হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়—
-
রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিতে হবে
-
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন নতুন রাষ্ট্রপতির মাধ্যমে উদ্বোধনের ব্যবস্থা নিতে হবে
-
২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।