• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

সচিবালয় থেকে হেঁটে একুশে পদক অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী

সচিবালয় থেকে হেঁটে একুশে পদক অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তন–এ অনুষ্ঠিত একুশে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠান শেষে একইভাবে হেঁটে সচিবালয়ে ফেরেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমান।

বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ের ১ নম্বর ভবন থেকে ৫ নম্বর ফটক দিয়ে বের হয়ে পরিবহন পুল ভবনের সামনে দিয়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান। সেখানে পদকপ্রাপ্তদের হাতে একুশে পদক তুলে দেন তিনি।

অনুষ্ঠান শেষে দুপুর ১২টার দিকে সচিবালয়ের মূল ফটক দিয়ে ফিরে মন্ত্রিপরিষদ বিভাগে আসেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল ৯টার দিকে সচিবালয়ে পৌঁছে তিনি মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।

এদিন মোট ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দলকে একুশে পদক প্রদান করা হয়।

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২২পিএম, ঢাকা-বাংলাদেশ।