• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ঢাকাসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তি সিকিমে

ঢাকাসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তি সিকিমে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিম রাজ্যে, যা ঢাকা থেকে প্রায় ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং বাংলাদেশ আবহাওয়া অধিদফতর–এর ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৮।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ও ভারত ছাড়াও নেপাল, ভুটান এবং চীনেও এই ভূকম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২১পিএম, ঢাকা-বাংলাদেশ।