• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

চাঁদা বৈধ হলেও চাঁদাবাজি বৈধ নয়: নৌপরিবহন মন্ত্রী

চাঁদা বৈধ হলেও চাঁদাবাজি বৈধ নয়: নৌপরিবহন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সমঝোতার ভিত্তিতে সংগঠনের চাঁদা নেওয়া বৈধ হতে পারে, তবে অবৈধভাবে চাঁদাবাজি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে ঈদযাত্রায় সড়ক নিরাপত্তা নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। চাঁদাবাজি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, বিভিন্ন সংগঠনের সদস্য হিসেবে নিয়মিত চাঁদা দেওয়া হয়—যা সংগঠনের বিধি অনুযায়ী বৈধ। তবে সড়কে বা অন্য কোথাও জোরপূর্বক টাকা আদায় সম্পূর্ণ অবৈধ।

ঢাকায় ট্রাক থামিয়ে টাকা নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ট্রাক মালিক সমিতি নিজেদের কল্যাণে যে অর্থ নেয়, তা বৈধ হতে পারে; কিন্তু পথে অবৈধভাবে অর্থ আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে। নির্দিষ্ট অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

ঈদযাত্রা প্রসঙ্গে মন্ত্রী জানান, যাত্রীদের স্বস্তিদায়ক ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৯পিএম, ঢাকা-বাংলাদেশ।