• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

রাঙামাটিতে কুকুর শিকার, ভারতে পাচারের অভিযোগ

রাঙামাটিতে কুকুর শিকার, ভারতে পাচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির লংগদু উপজেলায় ফাঁদ পেতে বেওয়ারিশ কুকুর শিকার করে ভারতে পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, আকারভেদে প্রতিটি কুকুর ১০–১২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, বিশেষভাবে তৈরি বাঁশের ফাঁদে কুকুর ধরে নৌকাযোগে কাপ্তাই হ্রদ পাড়ি দিয়ে বরকল উপজেলায় নেওয়া হয়। সেখান থেকে সীমান্ত ঘেঁষা পথ ধরে ভারতের মিজোরাম–এ পাচারের অভিযোগ রয়েছে।

মিজোরামের বসন্ত উৎসব চাপচার কুট সামনে রেখে কিছু এলাকায় কুকুরের মাংসের চাহিদা বাড়ে—এমন দাবি করেছেন সংশ্লিষ্টরা। তবে ভারতে ২০২০ সালে পাস হওয়া আইনে কুকুর জবাই ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

রাঙামাটি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মঈনুল ইসলাম চৌধুরী বলেন, পাচারের বিষয়টি নিশ্চিত নয়, তবে কুকুর ধরার খবর পাওয়া গেছে। ২০১৯ সালের প্রাণী কল্যাণ আইন অনুযায়ী মালিকবিহীন প্রাণী হত্যা বা অপসারণ দণ্ডনীয়। জলাতঙ্কসহ বিভিন্ন রোগের ঝুঁকি থাকায় বেওয়ারিশ কুকুরের মাংস খাওয়া জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক বলেও তিনি সতর্ক করেন।

প্রশাসন জনসচেতনতা বাড়াতে কাজ করছে বলে জানানো হয়েছে।

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২০পিএম, ঢাকা-বাংলাদেশ।