• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

রাজনৈতিক পরিচয়ে নয়, সবার স্বীকৃতি নিশ্চিতের নির্দেশ

রাজনৈতিক পরিচয়ে নয়, সবার স্বীকৃতি নিশ্চিতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া কারও নাম রাজনৈতিক কারণে তালিকা থেকে বাদ যাবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রী সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান।

বুধবার সচিবালয়ে মুক্তিযুদ্ধ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, অতীতে বিএনপির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অনেক জুলাইযোদ্ধা তালিকাভুক্ত হননি। ফলে তারা সরকারি সহায়তা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। বাদ পড়াদের দ্রুত যাচাই-বাছাই করে তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন এবং শহীদ পরিবারগুলোর সহায়তা জোরদারের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। সরকার ন্যায়সংগত স্বীকৃতি নিশ্চিত করতে কাজ করছে বলে জানান প্রতিমন্ত্রী।

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২০পিএম, ঢাকা-বাংলাদেশ।