• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন হবে না

পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন হবে না

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডে নতুন কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না। বিদ্যমান স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং বিচার নিশ্চিতে কাজ করা হবে।

বুধবার সকালে বনানী সামরিক কবরস্থান–এ জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শহীদ পরিবারের সদস্যদের আশ্বস্ত করতে চান যে, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। তাঁর ভাষ্য, এই হত্যাকাণ্ড ছিল সেনাবাহিনীকে দুর্বল করার একটি চেষ্টা এবং এটি বিশ্বের নৃশংসতম হত্যাকাণ্ডগুলোর একটি।

উল্লেখ্য, ২০০৯ সালে রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর বিদ্রোহে বহু সেনা কর্মকর্তা নিহত হন। এ ঘটনায় বিচার ও তদন্ত নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলমান রয়েছে।

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৬পিএম, ঢাকা-বাংলাদেশ।