• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

ঈদের আগেই চালু ‘ফ্যামিলি কার্ড’, মাসে আড়াই হাজার টাকা সহায়তা

ঈদের আগেই চালু ‘ফ্যামিলি কার্ড’, মাসে আড়াই হাজার টাকা সহায়তা

মুহাম্মদ জাফর ইকবাল

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলার প্রতিটিতে একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে এই কার্ড দেওয়া হবে।

মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন

কী থাকছে ফ্যামিলি কার্ডে?

  • প্রাথমিকভাবে ১৪টি উপজেলায় পাইলট প্রকল্প

  • প্রতিটি উপজেলায় ১টি ইউনিয়নের ১টি ওয়ার্ড অন্তর্ভুক্ত

  • প্রতি পরিবার মাসে ২,৫০০ টাকা আর্থিক সহায়তা

  • চার মাস পরীক্ষামূলক (পাইলটিং) কার্যক্রম

মন্ত্রী জানান, অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এ সুবিধা পাবেন। কার্ড বিতরণে কোনো রাজনৈতিক বা ধর্মীয় বৈষম্য থাকবে না; এটি হবে একটি ‘ইউনিভার্সেল’ কার্ড ব্যবস্থা।

পবিত্র ঈদুল ফিতর–এর আগেই উদ্বোধনের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। পাইলট প্রকল্প সফল হলে ধাপে ধাপে সব উপজেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৬পিএম, ঢাকা-বাংলাদেশ।