নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন আলী হোসেন ফকির। তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদ থেকে পদোন্নতি পেয়ে এ দায়িত্বে এলেন।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।
কর্মজীবন
আলী হোসেন ফকির ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য। তিনি এর আগে—
-
পুলিশ সদর দপ্তরে উপমহাপরিদর্শক (ডিআইজি)
-
স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন)
-
নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার
-
ঢাকা মহানগর পুলিশ–এর উপকমিশনার
-
সিলেট রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট
-
এপিবিএন খুলনা-৩, ঢাকা-৫ ও সিলেট-৭–এর অধিনায়ক
এ ছাড়া তিনি কসোভো ও আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবন ও ব্যক্তিগত তথ্য
১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট সদর থানায় জন্ম নেওয়া আলী হোসেন ফকির ঢাকা বিশ্ববিদ্যালয়–এর ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক, স্নাতকোত্তর ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি।
তিনি বর্তমান আইজিপি বাহারুল আলম–এর স্থলাভিষিক্ত হচ্ছেন।