• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

ঢাকা–৬ এ গ্যাস সংকট নিরসনে তিতাস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক

ঢাকা–৬ এ গ্যাস সংকট নিরসনে তিতাস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা–৬ আসনের বাসাবাড়িতে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে তিতাস গ্যাস–এর আঞ্চলিক কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, ঢাকা–৬ আসনের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র গ্যাস সংকটে ভুগছেন বাসিন্দারা। রান্নাসহ দৈনন্দিন কাজে ভোগান্তির অভিযোগের প্রেক্ষিতে সমন্বয় জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের নির্বাচনি অঙ্গীকারের অন্যতম ছিল বাসাবাড়ির গ্যাস সমস্যার স্থায়ী সমাধান। সেই লক্ষ্যেই তিনি ধারাবাহিকভাবে তিতাস কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। বৈঠকে গ্যাস সরবরাহ ব্যবস্থার বর্তমান অবস্থা, পাইপলাইনের চাপ সংকট, অবৈধ সংযোগ এবং সরবরাহ ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে ভোগান্তি কমানোর আশ্বাস দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৩পিএম, ঢাকা-বাংলাদেশ।