• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক সভা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক সভা

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ চালু সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে এ সভা আয়োজন করা হয়েছে।

এর আগে সকালে প্রধানমন্ত্রী দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর–এর নিউমুরিং কনটেইনার টার্মিনালের ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত একটি নীতি নির্ধারণী বৈঠকে অংশ নেন। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া ওই বৈঠকে অর্থমন্ত্রী, নৌ পরিবহনমন্ত্রী, আইনমন্ত্রী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)–এর চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করে প্রধানমন্ত্রী দিনের প্রশাসনিক কার্যক্রম শুরু করেন।

 

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০১পিএম, ঢাকা-বাংলাদেশ।