ঈদুল ফিতর–এ টানা ৭–১০ দিনের ছুটির সুযোগ
২০২৬ সালের ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীদের জন্য ৫ দিনের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
সরকারি ছুটির সময়সূচি
-
১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে
-
২৩ মার্চ (সোমবার) পর্যন্ত — মোট ৫ দিন ঈদের সরকারি ছুটি
এর আগে ১৭ মার্চ শবে কদরের ছুটি রয়েছে। যদি কেউ ১৮ মার্চ (বুধবার) এক দিনের ছুটি নেন, তাহলে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিনের ছুটি ভোগ করা সম্ভব।
১০ দিনের দীর্ঘ ছুটির সুযোগ
ঈদের পরপরই ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবস।
এর সঙ্গে ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি যুক্ত হবে।
যদি কেউ ঈদের পর ২৪ ও ২৫ মার্চ দুই দিনের নৈমিত্তিক ছুটি নেন, তাহলে ১৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করা যাবে।
সরকারি কর্মচারীদের জন্য এটি হতে পারে দীর্ঘ ছুটির একটি বড় সুযোগ।