চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৮
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের হালিশহরে একটি বাসায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে এসি মসজিদের পাশের ফাতেমা মঞ্জিলের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—শিপন (৩০), সুমন (৪০), শাওন (১৭), আনাস (৭), আইমান (৯), শাখাওয়াত (৪৬), আয়েশা (৪) ও পাখি (৩৫)। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল–এর ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খান মোহাম্মদ খলিলুর রহমান জানান, জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।