• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

আমদানি বাড়লেও রোজার বাজারে খেজুরের ঝাঁজ

আমদানি বাড়লেও রোজার বাজারে খেজুরের ঝাঁজ

নিজস্ব প্রতিবেদক

রোজা সামনে রেখে খেজুর আমদানি ১১ শতাংশ বাড়লেও খুচরা বাজারে দাম কমেনি; বরং পাঁচ ধরনের খেজুরের দাম গত বছরের তুলনায় ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। আমদানি শুল্ক কমানো ও নিয়মিত খালাস সত্ত্বেও সরবরাহে সাময়িক ঘাটতির প্রভাব পড়েছে বাজারে।

সবচেয়ে বেশি চাহিদার জাহিদি খেজুর কেজিতে ৫০–১০০ টাকা বেড়েছে। পাইকারিতে কেজি ২৮০ টাকার জাহিদি খুচরায় বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়, যা গত বছর ছিল প্রায় ২০০ টাকা। নাকাল, মাশরুখ, আম্বর ও দাব্বাসের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

ব্যবসায়ীরা বলছেন, জাহাজডুবি ও বন্দরের কর্মবিরতির কারণে বড় চালান বাজারে আসেনি। তবে শিগগিরই নতুন চালান এলে দাম কমবে বলে আশা করছেন তারা। টিসিবি ১৬০ টাকা কেজি দরে সীমিত পরিমাণে খেজুর বিক্রি করছে।

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৪পিএম, ঢাকা-বাংলাদেশ।