• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

দ্রুত চালুর তাগিদ প্রধানমন্ত্রীর, বললেন বিমানমন্ত্রী

দ্রুত চালুর তাগিদ প্রধানমন্ত্রীর, বললেন বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর থার্ড টার্মিনাল দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী—এ কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে টার্মিনাল–সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, কীভাবে দ্রুত চালু করা যায় তা নিয়ে কাজ চলছে। তবে নির্দিষ্ট সময়সীমা এখনই জানানো সম্ভব নয়।

মন্ত্রী বলেন, টার্মিনাল চালুতে কিছু কারিগরি ও প্রশাসনিক জটিলতা রয়েছে। বিভিন্ন সুপারিশ পর্যালোচনা, কিছু অবকাঠামোগত সংশোধন, নেটওয়ার্ক সমস্যা সমাধান এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের হস্তান্তর–সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, বিষয়টি আগেও বিবেচনায় ছিল। বর্তমানে দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০১পিএম, ঢাকা-বাংলাদেশ।