• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

১৪ এপ্রিলের মধ্যে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোট

১৪ এপ্রিলের মধ্যে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোট

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন জানিয়েছে, শেরপুর-৩ আসনে পুনঃতফসিল এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচন আগামী ১৪ এপ্রিলের মধ্যে সম্পন্ন করা হবে। রোববার (২২ ফেব্রুয়ারি) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বগুড়া-৬ (সদর) আসনটি ছেড়ে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দুটি আসনে বিজয়ী হওয়ার পর শপথের আগেই তিনি একটি আসন ত্যাগ করেন। ফলে আসনটি শূন্য ঘোষণা করে সেখানে উপনির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থী নিয়ে বিএনপির ভেতরে আলোচনা চলছে।

অন্যদিকে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। নতুন তফসিল ঘোষণা করে সেখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০১পিএম, ঢাকা-বাংলাদেশ।