• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরব–এর রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রোববার বেলা ১১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ভ্রাতৃপ্রতিম দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আসন্ন পবিত্র হজের প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিষয়েও মতবিনিময় করেন তাঁরা।

এর আগে সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করতে আসেন। এ সময় মুখ্যসচিব এ বি এম আবদুস সাত্তার তাঁকে স্বাগত জানান।

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৬পিএম, ঢাকা-বাংলাদেশ।