• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

দেশের বাজারে বাড়ল রুপার দামও

দেশের বাজারে বাড়ল রুপার দামও

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭০৭ টাকা। শনিবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে পিওর সিলভারের দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) রুপার দাম:

  • ২২ ক্যারেট: ৭,৭০৭ টাকা

  • ২১ ক্যারেট: ৬,৪১৫ টাকা

  • ১৮ ক্যারেট: ৫,৪৮২ টাকা

  • সনাতন পদ্ধতি: ৪,০৮২ টাকা

বাজুস জানিয়েছে, নির্ধারিত দামের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে সর্বশেষ ৬ ফেব্রুয়ারি রুপার দাম সমন্বয় করা হয়। চলতি বছরে এখন পর্যন্ত ১৮ দফা রুপার দাম সমন্বয় হয়েছে—এর মধ্যে ১১ বার বেড়েছে এবং ৭ বার কমেছে। ২০২৫ সালে মোট ১৩ বার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বৃদ্ধি ও ৩ বার হ্রাস পায়।

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৫পিএম, ঢাকা-বাংলাদেশ।