• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

ভিন্নমত দমন নয়, স্বাগত হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি: জামায়াত আমির

ভিন্নমত দমন নয়, স্বাগত হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই।”

বৃহস্পতিবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদের ১৭ বছরে বর্তমান সরকারি দল ও বিরোধী পক্ষ—উভয়ই স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে দমন-পীড়নের শিকার হয়েছে।

জামায়াত আমির বলেন, দেশকে সেই অন্ধকার সময়ে আর ফিরতে দেওয়া যাবে না। গণমাধ্যমের স্বাধীনতাকে একটি সুস্থ গণতন্ত্রের পূর্বশর্ত উল্লেখ করে তিনি ভিন্নমত দমনের পরিবর্তে তা স্বাগত জানানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, রাজনৈতিক সহনশীলতা ও মতের বৈচিত্র্যকে সম্মান জানালেই গণতান্ত্রিক পরিবেশ শক্তিশালী হবে।

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৯পিএম, ঢাকা-বাংলাদেশ।