• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

ঈদের আগেই পরীক্ষামূলক ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা

ঈদের আগেই পরীক্ষামূলক ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ ও বাস্তবায়ন কাঠামো নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানান, আগামী ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু করা হবে। তিনি বলেন, প্রাথমিকভাবে সীমিত পরিসরে কার্যক্রম শুরু করে পরবর্তী সময়ে তা সম্প্রসারণ করা হবে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, হতদরিদ্র, প্রতিবন্ধী, বিধবা ও পশ্চাৎপদ প্রায় পাঁচ কোটি পরিবারকে পর্যায়ক্রমে এই কার্ডের আওতায় আনা হবে। এর মাধ্যমে সামাজিক নিরাপত্তা কার্যক্রম আরও সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১০পিএম, ঢাকা-বাংলাদেশ।